খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

স্কুলছাত্রীকে টেনেহিঁচড়ে ফাঁকা ঘরে নিয়ে গেলেন যুবক, অতঃপর…

ডেস্ক :

নাটোরের সিংড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গৌতম নামে এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।রোববার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় চৌগ্রাম এলাকার গৌতম জোরপূর্বক তাকে একটি ফাঁকা বাড়িতে টেনেহিঁচড়ে নিয়ে যান। তবে ভুক্তভোগী চিৎকার করে এবং গৌতমকে কামড় দিয়ে ছুটে যেতে সক্ষম হয়। পরে স্থানীয়রা অভিযুক্তকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় শ্লীলতাহানির দায়ে মামলা প্রক্রিয়াধীন।

July 5, 2026
স্কুলছাত্রীকে টেনেহিঁচড়ে ফাঁকা ঘরে নিয়ে গেলেন যুবক, অতঃপর…

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT