খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ইরাকে পৌঁছাল খামেনির মরদেহ, জানাজায় জনসমুদ্র

[ccfic]
[cox_photocard_button]

ডেস্ক :

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোকমিছিলে অংশ নিতে ইরাকের পবিত্র নাজাফ শহরের রাস্তায় লাখো মানুষের ঢল নেমেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) দিনগত রাতে খামেনির মরদেহ ইরাকে পৌঁছায়। খবর আলজাজিরার। এর আগে ইরানের রাজধানী তেহরান ও পবিত্র নগরী কোমে কয়েক দিন ধরে রাষ্ট্রীয়ভাবে স্মরণসভা ও বড় আকারের গণশোক কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের বিশেষ অনুরোধে খামেনির মরদেহ ইরাকে নিয়ে যাওয়া হয়।তাসনিম নিউজের প্রতিবেদন অনুযায়ী, খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে ইরাকি শোকগ্রস্ত জনতার বিশাল সমাগম ঘটে নাজাফ শহরের রাজপথে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, খামেনি ও তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী গাড়িটি যখন নাজাফ শহরের রাস্তা দিয়ে পবিত্র ইমাম আলীর (আ.) মাজারের দিকে অগ্রসর হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ গাড়িটিকে চারপাশ থেকে ঘিরে রেখে ক্রন্দন করছিলেন।অন্য কিছু ভিডিও ক্লিপে ইমাম আলীর পবিত্র মাজারে খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহের ওপর জানাজার নামাজের সময় উপস্থিত জনতাকে আবেগাপ্লুত হতে দেখা যায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT