খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চৌফলদন্ডী-খুরুস্কুল সড়কে যত্রতত্রেই খানা খন্দক, যান চলাচলে দূর্ভোগ 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

মহাসড়ক পরবর্তী উপসড়ক খ্যাত চৌফলদন্ডী – খুরুস্কুল সড়কের যত্রতত্র পয়েন্টে খানাখন্দকে চেয়ে গেছে। যানবাহন চলাচলেই চরম দূর্ভোগপোহাচ্ছেন চালকরা।জানা যায়, চৌফলদন্ডী-খুরুস্কুলের এ উপসড়ক দিয়ে দৈনিক অসংখ্য যানবাহন চলাফেরা করে থাকে। এই সড়কে খুরুস্কুল-কক্সবাজারের যান বাহন ছাড়াও পোকখালী,গোমাতলী,ইসলামপুর, ঈদগাঁও, জালালাবাদ এলাকার সিএনজি,টমটম ও চলাচল করে যাত্রী নিয়ে। এতে প্রায় দৈনিক ৫ সহস্রাধিকেরও বেশি লোকজন গুরুত্বপূর্ণ কাজে কর্মে কক্সবাজারে আসা যাওয়া করে থাকেন।বুধবার (৮ এপ্লিল) বিকেলে কক্সবাজার থেকে চৌফলদন্ডী আসার পথে খুরুস্কুলের বঙ্গবন্ধু বাজারসহ সড়কের বিভিন্ন পয়েন্ট গর্তের দৃশ্য চোখে পড়ে। টানা বৃষ্টিপাতের পানি জমে খানা খন্দক কিংবা গর্ত দেখা না যাওয়ায় এই সড়কে সিনএজি টমটমসহ অপরাপর যানবাহন চলা চলে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। গর্তে দূঘটনায় আশংকা প্রকাশ করেছেন যাত্রী সমাজ।সড়কে চলাচলরত সিএনজি চালক হতাশ কন্ঠে জানান, আমরা দৈনিক ২/৩ বার করেই চৌফল দন্ডী-খুরুস্কুল ও কক্সবাজার সড়কে যাত্রী নিয়ে আসা যাওয়া করে থাকি। সড়কের নানান স্থানে ছোট বড় গর্তের কারনে যানবাহন চালানো কষ্ট কর হয়ে পড়ে। দীর্ঘদিন দেখার কেউ না থাকায় হতাশ হয়ে পড়েন তিনি।সিএনজি যাত্রী আজিম,শুক্কুরসহ কজন জানান,সড়কটি বতমান চলাচল অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে খানাখন্দকে পড়ে যেকোন মুহুর্তে দূঘটনায় আশংকা কিন্তু কম নয়। দ্রুত যত্রতত্রে স্থানে খানাখন্দক সমুহ সংস্কারের দাবী।চৌফলদন্ডীর সিএনজি স্টেশনের লাইনম্যান জানান,চৌফলদন্ডী-খুরুস্কুল সড়ক দিয়ে প্রায় শতাধিক সিএনজি চলাচল করেন যাত্রী নিয়েই। রাস্তার পাড়া থেকেই বঙ্গবন্ধু বাজার পযন্ত সড়ক টি খারাপ হয়ে গেছে। সিএনজিসহ অন্যন্য যান বাহন চলাফেরায় বেকায়দায় পড়েছেন। সচেতন মহল জানান,মহাসড়ক পরবর্তী এই উপ সড়কটির যাত্রী ও যানবাহন চলাচলের সুবিধার্থে চৌফলদন্ডী-খুরুস্কুল সড়কে খানাখন্দক পয়েন্ট টি সংস্কার করে যাত্রীদের নিরাপদে চলাফেরার পরিবেশ সৃষ্টির দাবী সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট।

July 9, 2026
চৌফলদন্ডী-খুরুস্কুল সড়কে যত্রতত্রেই খানা খন্দক, যান চলাচলে দূর্ভোগ 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT