খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁওতে পানিবন্দি মানুষের পাশে চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

পঞ্চম দিনের মতো টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।গতকাল দুপুরে ইউনিয়নের (৩নং ওয়ার্ড) দক্ষিণ মাইজ পাড়া এলাকায় পানিবন্দী কর্মহীন  মানুষের মাঝে  শুকনো খাবার বিতরণ করেন।বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিঁড়া, মুড়ি ও বিস্কুট। জলাবদ্ধতায় পানিবন্দী পরিবার সমুহ  দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তার অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করেন তিনি।শুকনা খাবার বিতরণকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী। এসময় তিনি পানিবন্দী মানুষের খোঁজখবর নেন ও তাদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ করেন। তিনি দুর্গতদের ধৈর্য ধারণের আহ্বানও জানান। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নুরনাহার ও স্থানীয় ইউপি সদস্য আমির হোসেন।প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে চেয়ারম্যানের নির্দেশে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে এবং পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।

July 9, 2026
ঈদগাঁওতে পানিবন্দি মানুষের পাশে চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT