খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি হলেন ঈদগাঁও উপজেলার ফাহিম 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা সন্তান, চ্যানেল ২৪–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. তাহিরুল হাসান ফাহিম।১০ জুলাই) সমিতির কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নব নির্বাচিত সভাপতিসহ অন্যন্যদের নাম ঘোষণা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবি সাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম।তাহিরুল হাসান ফাহিম উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইদ্রিসপুরের প্রবাসী মোহাম্মদ ফেরদৌসের পূত্র। সে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্মাকোলজি বিভাগে মাস্টার্স এ অধ্যয়নরত। ভেটেরিনারি মেডিসিন থেকে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে অধ্যায়নরত, একইসাথে রেজিস্টারড ভেটেরিনারি ডাক্তার।শেকৃবির সাংবাদিক সমিতির সভাপতি ফাহিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান – ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর। ফাহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,সাংবাদিকতায় প্রায় ৪ বছর অতিক্রম করেছি। সততা ও দক্ষতার সাথে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি। দায়িত্ব বড় নয়, সবার সাথে সু-সম্পর্ক বজায় রেখে কাজ করায় আসল।

July 13, 2026
শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি হলেন ঈদগাঁও উপজেলার ফাহিম 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT