খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অতিরিক্ত বৃষ্টিতে ডুমুরিয়ার রতনখালী স্লুইচগেটে ভাঙন ও বিলে পানি প্রবেশ: মাঠ পরিদর্শনে ইউএনও ও ওসি

শেখ মাহতাব হোসেন 

টানা অতিরিক্ত বৃষ্টির কারণে খুলনার ডুমুরিয়া উপজেলার পৃথক দুটি এলাকায় জলাবদ্ধতা ও ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ দিনভর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।স্থানীয় সূত্রে জানা গেছে, ভারী বর্ষণের ফলে উপজেলার শরাফপুর ইউনিয়নের রতনখালী স্লুইচগেটে হঠাৎ করে তীব্র ভাঙন দেখা দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে যান ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার এবং ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান ও ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম পরিদর্শন শেষে ইউএনও জানান, ভাঙন রোধে তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাথে যোগাযোগ করা হয়েছে। দ্রুত জিও ব্যাগ স্থাপনের মাধ্যমে মেরামত কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী দুই-একদিনের মধ্যে কাজ সম্পূর্ণ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।অন্যদিকে, একই দিনে অতিরিক্ত বৃষ্টির পানি প্রবেশ করেছে উপজেলার খর্নিয়া ইউনিয়নের রানাই বিল ও শিংগা এলাকার ভেতরে। এতে ফসলি জমি প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় উক্ত এলাকাটিও সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার। তিনি স্থানীয় কৃষকদের সাথে কথা বলেন এবং বিলের পানি দ্রুত নিষ্কাশনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে উপজেলার সার্বিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।

July 13, 2026
অতিরিক্ত বৃষ্টিতে ডুমুরিয়ার রতনখালী স্লুইচগেটে ভাঙন ও বিলে পানি প্রবেশ: মাঠ পরিদর্শনে ইউএনও ও ওসি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT