খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগাঁওতে চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও থানার বিশেষ অভিযানে চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঈদগাঁও বশিরের দোকান সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত আসামীর নাম আয়াতুল্লাহ (৪৫)। তিনি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইদ্রিস পুরের মৃত মমতাজুল হকের পুত্র।পুলিশ সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঈদগাঁও বশিরের দোকান সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় চেক প্রতারণা মামলার পরোয়ানাভুক্ত আসামি আয়াতুল্লাহকে আটক করা হয়।এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে ঈদগাঁও থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযানকে সাধুবাদ জানান সচেতন মহল। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিফাতুল মাজদার জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের তৎপরতা ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

July 22, 2026
ঈদগাঁওতে চেক প্রতারণা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT