খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক মনোজ বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঐতিহ্যবাহী পাঁজিয়ার সাহিত্য ও সংস্কৃতি সংগঠন ‘বিপ্রতীপ’-এর উদ্যোগে একটি বিশেষ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই-২৬) পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সংগঠনটির নয়ন সম্পাদক বিশ্বাস জানিয়েছেন, সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্টারে একটি সুনির্দিষ্ট অনুষ্ঠানসূচি ঘোষণা করা হয়েছে। সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়ে অনুষ্ঠানটি চলবে বিকেল ৬:০১ মিনিট পর্যন্ত। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উদ্বোধন করবেন বিশিষ্ট কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব কাসেদুজ্জামান সেলিম। দিনব্যাপী আয়োজনে থাকছে মনোজ বসুর প্রতিকৃতিতে মাল্য অর্পণ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা, এবং পাঁজিয়া থেকে প্রকাশিত বিভিন্ন সাহিত্য পত্রিকার বিশেষ প্রদর্শনী। এছাড়া থাকছে আলোচনা অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ, উপস্থিত কবি ও সাহিত্যিকদের কবিতা পাঠ এবং মনমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান।উদ্যোক্তারা সাহিত্যপ্রেমী ও সর্বস্তরের মানুষকে এই বিশেষ স্মরণ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন। তাদের বিশ্বাস, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।মনোজ বসুর ১৯০১ খ্রিস্টাব্দের ২৫ শে জুলাই বৃটিশ ভারতের বর্তমান বাংলাদেশের যশোর জেলার কেশবপুর থানার ডোঙ্গাঘাট গ্রামের বংশগৌরব ও খ্যাতিমান এক মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।

July 22, 2026
কথাসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর নানান আয়োজন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT