খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

[ccfic]
[cox_photocard_button]

ডেস্ক :

ইরান যুক্তরাষ্ট্রের দেয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) ওয়াশিংটনের এই প্রস্তাব ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি তেহরানের কাছে পৌঁছে দেন। সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।সংবাদমাধ্যমটির বরাতে রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তারা কোনো অস্থায়ী চুক্তিতে আগ্রহী নন। কারণ, এমন কোনো সমঝোতা হলে হরমুজ প্রণালি সংক্রান্ত বিরোধের সমাধান হবে না বলে মনে করছে তেহরান।তবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির বিস্তারিত শর্ত সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন।সফরের পর বৃহস্পতিবার তিনি ইরানের রাজধানী তেহরানে পৌঁছান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আমন্ত্রণেই তার এই সফর বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার অংশ হিসেবেই আল-জাইদির এই সফর বলে ধারণা করা হচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT