খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

ডেস্ক :

জামায়াতে ইসলামীর সেক্রেটারিজেনারেল মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।বিএনপি এক শ ভাগ দলীয়করণ করছে বলে অভিযোগ করেন জামায়াত সেক্রেটারি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সব দলীয়করণ করল, সব ছাত্রলীগ বসাইল। শুধু নামটা পাল্টে গেছে, চরিত্র এখন সব ঠিক রয়ে গেছে।’বিএনপি সংবিধান সংস্কার পরিষদ গঠনের অঙ্গীকার থেকে ফিরে এসেছে বলে অভিযোগ করেন জামায়াত নেতা। তিনি বিএনপির উদ্দেশে অভিযোগ করে বলেন, স্লোগানে তাঁরা বলছেন, সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে সবার আগে বিএনপি। তিনি সরকারকে এ অপরিণামদর্শী পথ থেকে সরে আসতে আহ্বান জানান।নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে এক বছরের চুক্তিতে সামসুল আলমের নিয়োগের সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। বলেন, তিনি চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব। অবসরের পরে তাঁকে বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য করা হয়েছিল। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করতে এ ধরনের রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে।এ প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি আরও বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন আয়োজনে অতিরিক্ত সচিবের সরাসরি ভূমিকা থাকে। বিএনপির এজেন্ডা বাস্তবায়নে তিনি আগেও সোচ্চার ছিলেন। নির্বাচন কমিশনেও তিনি একই এজেন্ডা বাস্তবায়ন করবেন। তিনি সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম প্রমুখ।

July 28, 2026
চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT