খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুরে সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্য কেশবপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার (৩০ জুলাই-২৬) বিকেল কেশবপুর প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কেশবপুর পৌর জাতীয় পার্টির সাবেক সভাপতি শেখ নূরুল ইসলাম রতন-এর সভাপতিত্বে এবং রুহল আমীন খান ও আব্দুল লতিফ রানার যৌথ পরিচালনায় এরশাদের জীবনী ও উন্নয়ন নিয়ে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মিনহাজুল ইসলাম, প্রফসর রেজাউল ইসলাম, আঃ রহমান চাকলাদার, এ্যাড. মকবুল হোসন, এ্যাড. জি এম মুসা, যুব সংহতির সভাপতি শফিকুল ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল রানা, ইউপি সদস্য আবুল কাসেম, আরজ আলী ও সাবেক ছাত্রনেতা ফসিয়ার রহমান।দোয়া শেষে ৩১ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটির মধ্যে আহ্বায়ক এ্যাড. মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন খান, আব্দুল লতিফ রানা, শেখ নুরুল ইসলাম রতন-এর নাম ঘোষনা দেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন।দোয়া শেষে ৩১ সদস্য বিশিষ্ঠ আহ্বায়ক কমিটির মধ্যে আহ্বায়ক এ্যাড. মকবুল হোসেন, যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন খান, আব্দুল লতিফ রানা, শেখ নুরুল ইসলাম রতন-এর নাম ঘোষনা দেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মকবুল হোসেন। বক্তারা আগামী দুদিনের মধ্যে একটি পূণাঙ্গ কমিটি ঘোষনার দাবী জানান। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন এ্যাড. মকবুল হোসেন।

July 31, 2026
কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT