খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলে ঈদগাঁও জামায়াতের অংশগ্রহণ 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা জামায়াতের আয়োজিত গণমিছিলে অংশ নিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখা। উপজেলা শাখার উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল নিয়ে অসংখ্য নেতাকর্মী কক্সবাজার শহরে পৌঁছে জেলা পর্যায়ের গণমিছিলে যোগ দেন। এসময় জুলাই-সংশ্লিষ্ট বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হয়।শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় ঈদগাঁও উপজেলা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা ও মিছিল শুরু হয়। পরে সড়কপথে কক্সবাজার শহরে পৌঁছে জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির গণমিছিলে অংশ গ্রহণ করেন উপজেলার নেতাকর্মীরা।বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী ও সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আজিম। তাদের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী শোভাযাত্রা ও মিছিল নিয়ে জেলা পর্যায়ের কর্মসূচিতে যোগ দেন।

August 2, 2026
জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলে ঈদগাঁও জামায়াতের অংশগ্রহণ 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT