খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা দিন-রাতে চরম লোডশেডিং:জনজীবন অতিষ্ট

আবিদুর রহমান আলিফ বটিয়াঘাটা :

খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির বটিয়াঘাটা অফিসের আওতাধীন এলাকায় রাত-দিন অনবরত বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবন। তীব্র গরমের মধ্যে ঘন ঘন ও দীর্ঘমেয়াদী লোডশেডিংয়ের কারণে ব্যাহত হচ্ছে, শিক্ষার্থীদের লেখাপড়া, সরকারীঅফিস সমুহ সেবা, গৃহস্থালি কাজকর্ম, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য এবং কৃষি সেচ ব্যবস্থা।স্থানীয় গ্রাহকদের অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে দিনে ৪-৫ বার এবং রাতে পাঁচ ছয়বার বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। দিন শেষে রাতেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না পাওয়ায় শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।বটিয়াঘাটা উপজেলার বিদ্যুতের অভাবে সেচ কার্যক্রম বন্ধ থাকায় চাষিরাও চরম ক্ষতির মুখে পড়েছেন।এ বিষয়ে বটিয়াঘাটা পল্লী বিদ্যুৎ অফিস জানান,বটিয়াঘাটা উপজেলায় পিক আওয়ারে বিদ্যুতের যে বিপুল চাহিদা রয়েছে, গ্রিড থেকে আমরা তার চেয়ে অনেক কম বিদ্যুৎ পাচ্ছি। ঘাটতি মেটাতে গিয়ে আমাদের নিয়ন্ত্রিতভাবে বিদ্যুৎ বণ্টন করতে হচ্ছে। তবে এই সংকট সাময়িক। জাতীয় গ্রিডে সরবরাহ বাড়লে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে।গ্রাহকদের দাবি, শুধু জাতীয় সংকটের অজুহাত না দিয়ে সমবণ্টনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং দ্রুত এই পরিস্থিতি থেকে পরিত্রাণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

August 3, 2026
খুলনা জেলা বটিয়াঘাটা উপজেলা দিন-রাতে চরম লোডশেডিং:জনজীবন অতিষ্ট

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT