খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খানাখন্দে ভরা মহাসড়কের ঈদগাঁও স্টেশন

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও স্টেশনে যত্রতত্রে খানাখন্দে ভরা। অসংখ্য ছোট-ছোট গর্তের সৃষ্টি হয়। বর্ষার বৃষ্টির কারণে সড়কে এসব গর্তের সৃষ্টি হয়। যানবাহন চলাচল কষ্টকর হয়ে পড়েছে। চরম দুর্ভোগে রয়েছে যাত্রী সাধারণ ও পথচারীরা।পর্যটন নগরী কক্সবাজার যাওয়ার একমাত্র পথ এটি। মহাসড়কে খানাখন্দকের কারণে যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। সড়কের বেহাল অবস্থার কারণে গাড়ি চলছে ধীরগতিতে। ফলে যাত্রীদের গন্তব্যে পৌঁছতে মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এছাড়াও সড়কে বাড়ছে তীব্র যানজট। পথচারীরা জানান, সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করতে গিয়ে নাকাল হতে হয় তাদের। গর্তে নোংরা-ময়লা পানি গাড়ির চাকায় লেগে ছিটকে এসে পড়ায় জামা নষ্ট হয়। সড়ক চলাচলকারী তিন চাকার চালকের মতে,  যাত্রীবাহী গাড়ীসহ সকল ধরণের যানবাহন চলা চলে মারাত্মক ব্যাঘাত ঘটছে। প্রতিবছর বৃষ্টিতে মহাসড়কে ছোট-বড় গর্ত হয়। এ অবস্থায় একদিকে যানবাহন ক্ষতির সম্মুখীন হচ্ছে, অন্য দিকে যাত্রীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। টানা বৃষ্টির ফলে মহাসড়কের কিছু কিছু অংশে এমন খানাখন্দের সৃষ্টি হয়।মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশন পয়েন্টে ছোট ছোট গর্ত সংস্কার করে যাতাযাত সহজতর করার প্রতি সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট আহবান জানান।

August 5, 2026
খানাখন্দে ভরা মহাসড়কের ঈদগাঁও স্টেশন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT