খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা, চারা বিতরন 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার জালালাবাদ মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছৈয়দ নূরের সভাপতিত্ব সহকারী শিক্ষক আমেনা জান্নাত পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় এসএমসি কমিটির সভাপতি কামাল হোসেন। বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক সলিম উল্লাহ, পূজা তালুকদার। এতে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক রুবি মমতাজ,শাহীন ফাতেমা, তসলিমা আফ্রিনসহ অসংখ্য ছাত্র-ছাত্রী। সভা শেষে দেশাত্মবোধক গান, চিত্রাঙ্গন প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।দুপুর সাড়ে ১২টার দিকে বর্তমান সরকার কর্তৃক ঘোষিত ফলজ বনজ,ওষুধি গাছের চারা বিতরণ কর্মসূচী আলোকে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ শিক্ষকদের মাঝে সাড়ে তিন শতাধিক গাছের চারা বিতরনকালে উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলন, সাধারণ সম্পাদক আবদু সালাম, ঈদগাঁও উপ জেলা যুবদল আহবায়ক কামাল, জালালাবাদ ইউনিয়ন যুবদল আহবায়ক জয়নাল আবেদীন।বিভিন্ন জাতের গাছের চারা পেয়ে মহাখুশিতে উৎফুল্ল হন ছাত্রছাত্রীরা। বিতরন শেষে স্কুলের আঙ্গিনায় গাছের চারাও রোপন করেছেন দলীয় নেতাকর্মীরা।

August 6, 2026
জালালাবাদ মাইজ পাড়া প্রাথমিক বিদ্যালয়ে গণঅভ্যুত্থান বিষয়ক সভা, চারা বিতরন 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT