খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ঈদগড়ে সৃজন স্কলারশীপ বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

মানবতার দৃষ্টান্ত স্থাপনকারী প্ল্যাটফর্ম পাহাড়ী জনপদ ঈদগড়ের সৃজন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত সৃজন স্কলারশিপ-২০২৬ বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়।(৫ আগস্ট) বুধবার সকাল ১০টায় ঈদগড় বদর মোকাম জামেয়া ফেরদৌসিয়া আলিম মাদ্রাসায় ৫টি ক্যাটাগরির ১০টি শিক্ষানপ্রতিষ্ঠানের ৫শত ৩২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা শেষ হলো। প্রতিষ্ঠানসমূহ থেকে ১৪৭ জন ছাত্র, ৩৮৫ জন ছাত্রী অংশগ্রহণ করেন।নিবন্ধনে ৫৬৭ জন শিক্ষার্থী ফরম জমা করলেও তন্মধ্যে ৫৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। বৃত্তি পরীক্ষায় প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন মো.হামিদুল ইসলাম (এম.এ)। হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ নজিবুল হক (বিএসসি)। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা অ্যাডমিন জাহিদুল ইসলাম এবং প্রশাসনিক দায়িত্ব পালন করেন সংগঠনের অ্যাডমিন মোহাম্মদ শহিদুল ইসলাম সাঈয়েদ।এছাড়াও কক্ষ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য মো. হাফেজ উল্লাহ, বেলাল উদ্দিন চৌধুরী, সেলিম রিয়াদ, আজাদ হোসাইন, শাহিন হাবিব, নুরুল আমিন, উসমান গণি তাফহিম, রবিউল ইসলাম, মীর কাশেম, জসিম উদ্দিন সাকিব, জায়েদ উল্লাহ, জাহেদুল ইসলাম, রেজাউল করিম, আব্দুল্লাহ, মোহাম্মদ ইউনুছ খান, ইব্রাহীম খলীল আফনান, মোহাম্মদ হোছাইন, মোহাম্মদ হানিফ, আব্দুল্লাহ বাঙ্গালী, ওমর ফারুক, এহসান হাবিব, শিক্ষিকা আফরিন জান্নাত,উম্মে সালমা রিফা, মোস্তাকিমা আক্তার,ইয়াছমিন আক্তার,ইশরাত জাহান শাপলাসহ আরও অনেকে।সূত্র জানা যায়,শীঘ্রই সৃজন স্কলারশিপ-২০২৬ ফলাফল প্রকাশসহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের সম্মাননা এবং সংবর্ধনা প্রদান করা হবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত একজন শিক্ষার্থীকে ল্যাপটপ পুরস্কার প্রদান করা হবে।

August 6, 2026
ঈদগড়ে সৃজন স্কলারশীপ বৃত্তি পরীক্ষা সম্পন্ন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT