খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: 

খুলনার পাইকগাছায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন সহজ করা এবং দরিদ্র পরিবারের আয় বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ করা হয়েছে। সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের অর্থে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সাইকেল, ২০ জন দরিদ্র নারীর হাতে সেলাই মেশিন এবং পাঁচজন অসচ্ছল ব্যক্তির হাতে জীবিকার উপকরণ হিসেবে ভ্যান তুলে দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলতাফ হোসেন, সহকারী অধ্যাপক মমিন সানা, মোর্তজা জামান আলমগীর রুলুসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রমের লক্ষ্য হলো প্রান্তিক ও অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়ন করা। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে সাইকেল এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করতে নারীদের সেলাই মেশিন ও অসচ্ছল ব্যক্তিদের ভ্যান প্রদান একটি সময়োপযোগী উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।আলোচনা শেষে সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান তুলে দেন।সহায়তা পাওয়া কয়েকজন উপকারভোগী জানান, সাইকেল পেয়ে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সময় ও খরচ কমবে। অন্যদিকে সেলাই মেশিন পাওয়া নারীরা ঘরে বসেই আয় করার সুযোগ পাবেন। ভ্যান পাওয়া ব্যক্তিরা নিয়মিত কাজ করে পরিবারের ব্যয় নির্বাহ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন।স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা শুধু তাৎক্ষণিক উপকারই নয়, অনেক পরিবারের জন্য দীর্ঘমেয়াদে আত্মকর্মসংস্থান ও শিক্ষার সুযোগ সম্প্রসারণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

August 7, 2026
পাইকগাছায় শিক্ষার্থীদের হাতে সাইকেল, নারীদের সেলাই মেশিন, অসচ্ছলদের ভ্যান উপহার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT