খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসম্মেলন অনুষ্ঠিত

শেখ নাসির উদ্দীনঃ

বৃহস্পতিবার (৬ আগস্ট ২৬) খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের উদ্যোগে আয়োজিত যশোরের আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসা প্রাঙ্গণে “তাহাফফুজে ফিকরে আকাবির মহাসম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত উপমহাদেশের সর্বপ্রাচীন ও প্রধান ইসলামী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আবুল কাসেম নোমানী।প্রধান অতিথির বক্তব্যে তিনি কুরআন-সুন্নাহ ভিত্তিক শিক্ষার প্রয়োজনীয়তা ও আকাবিরে দেওবন্দের আদর্শ, উম্মাহর ঐক্য এবং কওমী মাদরাসার অবদান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুশতাক আহমাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দারুল উলূম দেওবন্দের আহলে শূরা মাওলানা হাসান মাহমুদ রাজস্থানী, বেফাকের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাজিদুর রহমান, ফরিদাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস, হাটহাজারী মাদ্রাসার শিক্ষা সচিব মুফতী কিফায়াতুল্লাহ।পরিষদের মহাসচিব মাওলানা নাসিরুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মুফতী গোলামুর রহমান ও মুফতী আবদুল্লাহ ইয়াহইয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী।এছাড়াও বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামীদ, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া, মুফতী রশীদ বিন ওয়াক্কাস, মুফতী আব্দুল হাই, মাওলানা রুহুল আমীন, মাওলানা হামিদুল ইসলাম ও মুফতী আবদুশ শাকুর প্রমুখ।বৃহস্পতিবার বাদ যোহর থেকে আছর পর্যন্ত চলা এ সম্মেলনে খুলনা বিভাগের ১০ টি জেলার শত শত মাদরাসা থেকে বিপুল সংখ্যক উলামায়ে কেরাম, শিক্ষক-শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানগণ অংশগ্রহণ করেন।

August 7, 2026
খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের মহাসম্মেলন অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT