খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ 

নরসিংদীর শিবপুর উপজেলা বানিয়াদী পূজা উদযাপন পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ও শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২৬ ইং সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপন এর লক্ষে শিবপুর উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি বিপ্লব চক্রবর্তী । সঞ্চালনা করেন শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন কুমার দত্ত। উক্ত সভায় বক্তব্য রাখেন ডাঃ মনিন্দ্র চন্দ্র বর্মন, সহ সভাপতি, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, কার্তিক চন্দ্র বর্মন, সহ সভাপতি, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। ডাঃ শংকর চন্দ্র পাল, উপদেষ্টা শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। শ্রী লোকনাথ চন্দ্র বর্মন, সভাপতি, শিবপুর পৌরসভা পূজা উদযাপন পরিষদ। উজ্জ্বল চন্দ্র দেবনাথ, সহ সভাপতি, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। কেশব চন্দ্র দে, সহ সভাপতি শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। গৌরাঙ্গ চন্দ্র বর্মন, সাবেক সহ সভাপতি ও কার্যনির্বাহী সদস্য শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। বিনয় চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। প্রীতম দাশ রনি,সাংগঠনিক সম্পাদক, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। দিলীপ ঘোষ,কোষাধ্যক্ষ, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ, প্রহ্লাদ ঘোষ, প্রচার সম্পাদক, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। বিপ্লব চন্দ্র দাশ,সাংস্কৃতিক সম্পাদক,শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ। নারায়ণ মনি দাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদ আরও বক্তব্য রাখেন শিবপুর উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য মতবিনিময় সভা শেষে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত পূর্ণা চক্রবর্তীর সুস্থতা কামনায় প্রার্থনা ও চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

August 10, 2026
নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT