খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

[ccfic]
[cox_photocard_button]

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার :  চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খাটরা বিলওয়াই এলাকার বাসিন্দা জুম্মান তপদার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী (ইউএস আর্মি)-তে যোগ দিয়েছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে।জুম্মান তপদার খাটরা বিলওয়াই গ্রামের তপদার বাড়ির বাসিন্দা। তিনি বিল্লাল হোসেন তপদার ও শাহনাজ বেগম দম্পতির ছোট ছেলে। পাঁচ সদস্যের পরিবারে তাঁর দুই বোন ও এক ভাই।জানা যায়, জীবিকার তাগিদে জুম্মান তপদার ২০২৩ সালের জুন মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিজের ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টার পাশাপাশি ইউএস আর্মিতে যোগদানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়ায় সফলতা অর্জন করেন তিনি।জুম্মানের এ অর্জনে তার পরিবার ও স্বজনরা আনন্দিত। স্থানীয়রাও তার সাফল্যকে হাজীগঞ্জের জন্য গর্বেরবিষয় হিসেবে দেখছেন। তারা জুম্মান তপদারের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফল কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।উল্লেখ্য, ইউএস আর্মিতে বাংলাদেশি বংশোদ্ভূত একজন তরুণের এ অর্জন তার নিজের পাশাপাশি পরিবার ও নিজ এলাকার জন্যও সম্মানের বলে মনে করছেন এলাকাবাসী।বর্তমানে জুম্মানের পুরো পরিবার আমিরিকায় বসবাস করছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT