খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জেডকেটেকো প্রিমিয়ার রিবেট এচিভার এওয়ার্ড পেল স্মার্ট

বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য ও সেবা বিতরণকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড চীনের শেনজেনে অনুষ্ঠিত ZKTeco গ্লোবাল কনফারেন্সে ‘প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে শনিবার (৩১ অক্টোবর) এই পুরস্কার প্রদান করা হয়। ২০২৫ সালে ZKTeco-এর সঙ্গে ব্যবসায়িক সাফল্য এবং ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে স্মার্ট টেকনোলজিসকে এই পুরস্কার দেওয়া হয়।

স্মার্ট টেকনোলজিসের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান। এ সময় স্মার্ট টেকনোলজিসের ZKTeco প্রোডাক্ট ম্যানেজার মো. নুরুন্নবী উপস্থিত ছিলেন। অন্যদিকে, ZKTeco-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানির এশিয়া বিজনেস ইউনিটের জেনারেল ম্যানেজার মি. ক্লাউড চে।

শেনজেনের ডংগুয়ান অবস্থিত মিশন হিলস রিসোর্টে আয়োজিত এই সম্মেলন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে এস এম মহিবুল হাসান বলেন, প্রিমিয়ার রিবেট অ্যাচিভার অ্যাওয়ার্ড অর্জন করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। ZKTeco-এর সঙ্গে তাদের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও ZKTeco-এর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের বাজারে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ও অটোমেশন সল্যুশন পৌঁছে দিতে তারা কাজ করে যাবে বলে জানান তিনি।

November 2, 2026
জেডকেটেকো প্রিমিয়ার রিবেট এচিভার এওয়ার্ড পেল স্মার্ট

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT