
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে চারজন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার (২ নভেম্বর) রাত আনুমানিক আটটার দিকে রূপগঞ্জে এয়ার কমপ্রেসর বিস্ফোরিত হয়। এর ফলে আগুণ লাগে এবং চার ব্যক্তি দগ্ধ হন। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
