খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সিনিয়র সাংবাদিক সুবীর বসাক আর নেই, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক

কিশোরগঞ্জের প্রবীণ সাংবাদিক ও ছড়াকার সুবীর বসাক ৭০ বছর বয়সে পরলোক গমন করেছেন। দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে তিনি প্রায় চার দশক ধরে সাংবাদিকতা করছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, জেলা শহরের বত্রিশ নতুন পল্লী এলাকার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ হৃদরোগকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।

সুবীর বসাক নিঃসন্তান ছিলেন। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জের সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শেষকৃত্য জেলা শহরের বত্রিশ এলাকার আমলীতলা শ্মশানঘাটে রাতেই সম্পন্ন হয়েছে।

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক

দৈনিক ইত্তেফাকের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিন সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব পরিবার গভীরভাবে শোকাভিভূত। তাঁর মৃত্যু কিশোরগঞ্জের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। নিষ্ঠা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতায় তিনি যে অবদান রেখে গেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জবাসী একজন কীর্তিমান সাংবাদিককে হারালো।

লেখকের বিদেহী আত্মার শান্তি কামনা করি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, পরিজন ও সহকর্মীদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।

November 3, 2026
সিনিয়র সাংবাদিক সুবীর বসাক আর নেই, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT