
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় উপস্থিত হয়ে নিজে মামলাটি করেন এই সংসদ সদস্য। মামলার এজাহারে তিনি অভিযোগ করেছেন, পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে তাঁর পৈতৃক বাড়িতে হামলা চালানো হয়েছিল। এটি তাঁর অভিযোগ।
মামলার এজাহারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নামও উল্লেখ করা হয়েছে।
