খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল ছিটিয়ে দেশে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অভিযোগ করেছেন, দেশে ভয়ের পরিবেশ তৈরি করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের ফুল-মালা দিয়ে আনার চেষ্টা চলছে। তিনি স্পষ্ট করেছেন, বাংলার মানুষ কোনো পলাতক ফ্যাসিস্টকে রাজনীতি করার সুযোগ দেবে না।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সভায় প্রধান অতিথির আশনে বক্তব্য রক্ষা করেন আইনমন্ত্রী। তিনি দাবি করেছেন, গত নয় মাসে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি এবং গুম হওয়ার ঘটনা বন্ধ আছে। পুলিশ বাহিনীও মিথ্যা মামলার সংস্কৃতি দূর করতে ব্যাপকভাবে কাজ করছে বলে জানান তিনি।

বোমা হামলা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, এই ঘটনাগুলোর সাথে জড়িত অনেকেই ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। এই সিন্ডিকেটে কারা ও কীভাবে জড়িত, সে বিষয়ে সাংবাদিকদেরও তথ্য আছে। সাংবাদিকদের আহ্বান জানিয়ে তিনি বলেন, পরবর্তী প্রজন্মের কাছে সাংবাদিকতার মর্যাদা রক্ষায় অপসাংবাদিকতার বিরুদ্ধে সচেতন থাকতে হবে। দুর্নীতি, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা পাশাপাশি সরকারের ভালো কাজগুলোও তুলে ধরার অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন অভিযোগ করেন, বিএনপি সহনশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করছে। জামায়াতের আমির সংসদে কারও সম্পর্কে অবমাননাকর কথা বলতে পারতেন না, যদি তার মস্তিষ্ক বিকলাঙ্গ ন হত। তিনি আরো অভিযোগ করেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিচ্ছে আর এনসিপি তাতে ঘি ঢালছে।

রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার ভারতীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন, এর প্রমাণ রয়েছে। সংসদে জামায়াত মিথ্যাচার করেছে বলেও অভিযোগ জানান তিনি।

November 13, 2026
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল ছিটিয়ে দেশে ফেরানোর চেষ্টা চলছে: আইনমন্ত্রী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT