
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, সরকার গ্যাসের দাম বাড়ায়নি। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকার একটি সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরে।
তিনি বলেন, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট, কিন্তু উৎপাদন হচ্ছে মাত্র ১ হাজার ৫৮০ মিলিয়ন ঘনফুট। ফলে দৈনিক চাহিদা ও উৎপাদনের মধ্যে ২ হাজার ২২০ মিলিয়ন ঘনফুটের ঘাটতি রয়েছে।
মন্ত্রী ব্যাখ্যা করেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশকে অনেক বেশি দরে গ্যাস ক্রয় করতে হচ্ছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সচল রাখা এবং গৃহস্থালি গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার এই গ্যাস কিনছে। গত বৃহস্পতিবারও সরকারি ক্রয় সংক্রান্ত কমিটিতে বেশি দামে গ্যাস কেনার সিদ্ধান্ত হয়েছে। তবে এই কারণে গ্রাহকদের গ্যাসের দাম বাড়ানো হয়নি।
এলপিজি দামের প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার এলপিজি আমদানি করে না। বেসরকারি খাত এটি আমদানি করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর মাধ্যমে এর দাম নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে সরকারের সরাসরি কোনো ভূমিকা নেই।
