খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজিপুরে বিএনপি প্রার্থীর প্রস্তুতি সভা

সিরাজগঞ্জের কাজিপুর সদর ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থীর পক্ষে প্রস্তুতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কাজিপুর কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কয়েক শতাধিক স্থানীয় নারী-পুরুষ।

বিএনপির দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী ও কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানাকে কেন্দ্র করে সভাটি অনুষ্ঠিত হয়। স্থানীয় মুরুব্বি ফজল শেখ সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কাজিপুর সদর ইউনিয়ন যুবদল সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, মুরুব্বি আবু হানিফ, ইমান হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, রফিকুল ইসলাম রফিক, লেলিন, শফিকুল ইসলাম, উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক হিল্লোল তালুকদার এবং ছাত্রদল যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক।

বক্তারা মঞ্জুর রশিদ রানাকে দলের ত্যাগী নেতা ও উপজেলা যুবদল আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে বলেন, রাজনৈতিক কারণে তিনি পূর্বে জেল-জুলুমের শিকার হয়েছেন। তার তরুণ ও সৎ ব্যক্তিত্ব, এলাকাবাসীদের সুখ-দুঃখে পাশাপাশি থাকা এবং সামাজিক বিচারে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর কারণে গ্রামবাসী তার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন বলে দাবি করেছেন। বক্তারা আরও আশা প্রকাশ করেন, তাঁর নির্বাচিত হলে এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি থেকে মুক্ত হবে এবং রাস্তাঘাটের উন্নতি দ্রুত হবে।

নিজের বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর রশিদ রানা জানান, তিনি দীর্ঘদিন দলের জন্য কাজ করেছেন এবং জেলও খেয়েছেন। সবসময় দলীয় কর্মী ও সাধারণ মানুষের পাশে থাকার দাবি করেন তিনি। দল থেকে মনোনয়ন পাওয়ার আশা জানিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার সামগ্রিক উন্নতির পাশাপাশি সন্ত্রাস ও মাদক নির্মূলন এবং শিক্ষা ও অবকাঠামোগত উন্নতিতে কার্যকর ভূমিকা পালন করবেন।

November 13, 2026
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজিপুরে বিএনপি প্রার্থীর প্রস্তুতি সভা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT