খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বরগুনা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর, বিচারের দাবিতে মানববন্ধন

বরগুনা সদর হাসপাতালের এক্স-রে কক্ষে হামলা, ভাঙচুর ও এক কর্মচারীকে মারধরের ঘটনায় বিচারের দাবিতে বুধবার দুপুরে হাসপাতাল চত্বরে মানববন্ধন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে একদল লোক হাসপাতালের এক্স-রে কক্ষে হামলা চালায়। এ সময় মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেনকে পিটিয়ে আহত করা হয় এবং হামলাকারীরা এক্স-রে মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ ভাঙচুর করে।

আহত মেডিকেল টেকনোলজিস্ট আবুল হোসেনের অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম লিটন ও তাঁর অনুসারীরা ওই হামলা চালিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হামলায় এক্স-রে মেশিনটি সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে।

ঘটনার পর থেকে হাসপাতালের এক্স-রে বিভাগের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েছেন। দূর-দূরান্ত থেকে আসা রোগীরা এক্স-রে করাতে না পেরে ফিরে যেতে বাধ্য হচ্ছেন বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

November 18, 2026
বরগুনা সদর হাসপাতালে হামলা-ভাঙচুর, বিচারের দাবিতে মানববন্ধন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT