খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

১০ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্তের নির্দেশ

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের উপযোগী কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের তালিকা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার নির্দেশ দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৩ নভেম্বর) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত একটি নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠান থেকে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকদের তালিকা সংগ্রহ করে প্যানেল তৈরি করতে হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে পদ অনুযায়ী তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশন সচিবালয়কে জানাতে হবে।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, প্রিজাইডিং অফিসার হিসেবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রথম শ্রেণির কর্মকর্তা এবং বিশেষ ক্ষেত্রে দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের রাখা যাবে। এছাড়াও সরকারি ও সরকার অনুমোদিত কলেজ, মাদরাসা, উচ্চবিদ্যালয়ের শিক্ষক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বীমা ও করপোরেশনের কর্মকর্তাদের প্যানেলে অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে।

November 24, 2026
১০ ডিসেম্বরের মধ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা চূড়ান্তের নির্দেশ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT