খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর

ভোলা-বরিশাল সেতুসহ ছয় দফা দাবি আদায়ে নতুন করে আন্দোলনে নেমেছেন ভোলাবাসী। ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর।

গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা বলেন, ভোলার প্রাকৃতিক গ্যাসের প্রথম অধিকার এই জেলার মানুষের। তাই ঘরে ঘরে গ্যাস সংযোগ নিশ্চিত করার পাশাপাশি ভোলার গ্যাস দিয়ে স্থানীয়ভাবে শিল্পকারখানা গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে ভোলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা এবং উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। স্থানীয় চাহিদা পূরণের পর বাণিজ্যিকভাবে গ্যাস ব্যবহার করার উদ্যোগ নেওয়া যেতে পারে বলে বক্তারা জানান।

বক্তারা আরও উল্লেখ করেন, ভোলা-বরিশাল সেতু শুধু ভোলাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন নয়, এটি দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শুরু না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনটির সদস্য সচিব মীর মোশারেফ অমি জানান, ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা, ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন এবং ইন্ট্রাকো কোম্পানির সাথে গ্যাস চুক্তি বাতিলসহ ছয় দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। তার কথায়, আগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ, মশাল মিছিল, গণযোগাযোগ এবং অবস্থান কর্মসূচির মতো বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কিন্তু দীর্ঘদিন পেরেও দাবিগুলোর দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় নতুন করে গণস্বাক্ষর কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংগৃহীত স্বাক্ষর প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়ে ভোলার মানুষের যৌক্তিক দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হবে।

দ্বীপজেলা ভোলার মানুষের দীর্ঘদিনের দাবি হল ভোলা-বরিশাল সেতু নির্মাণ। বর্তমানে দেশের মূল ভূখণ্ডের সাথে সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় জরুরি চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য এবং পণ্য পরিবহনে নৌপথের ওপর নির্ভর করতে হচ্ছে জেলার বাসিন্দাদের। ‘আমরা ভোলাবাসী’ সংগঠনের অন্যতম সংগঠক এনামুল হক বলেন, সেতু নির্মিত হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে না, দ্বীপজেলার মানুষের জীবনমানও বদলে যাবে। চিকিৎসা সেবা, শিক্ষা এবং ব্যবসা-বাণিজ্য সহজ হবে। শিল্পায়নের মাধ্যমে ভোলাসহ পুরো দক্ষিণাঞ্চল অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।

গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরেও ভোলার মানুষ সরাসরি সড়ক যোগাযোগ, উন্নত চিকিৎসা এবং গ্যাস সুবিধা থেকে বঞ্চিত। উন্নত চিকিৎসার অভাবে অনেক রোগীকে সময়মতো বরিশাল ও ঢাকায় নেওয়া সম্ভব হয় না, যার ফলে কিছু ক্ষেত্রে প্রাণহানিও ঘটছে। ভোলার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও বৈষম্য দূর করতে ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

November 14, 2026
ভোলা-বরিশাল সেতুসহ ৬ দফা দাবিতে ফের মাঠে ভোলাবাসী, শুরু গণস্বাক্ষর

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT