খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জনগণের অভিযোগ ও সমস্যা জানতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জনগণের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশা সরাসরি জানতে একটি অভিযোগ বক্স চালু করা হয়েছে। ঢাকা-৮ আসনের বাসিন্দাদের অভিযোগ ও মতামত জানার পাশাপাশি সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

এ নেওগুলো সংশ্লিষ্ণ সূত্রের বরাতে জানা গেছে। তার মতে, এ ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো এলাকার সাধারণ মানুষের কথা সরাসরি শোনা এবং তাদের দৈনন্দিন সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবায় ভোগান্তি, অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুবিধার ঘাটতি বা জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো অভিযোগ এ বক্সে জমা দেওয়া যাবে বলে জানা হয়েছে।

রাজধানীর শাহজাদপুরে নিজের বাসভবনে এ অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে বাসিন্দারা নির্ভয়ে নিজেদের সমস্যা, নাগরিক দুর্ভোগ, অনিয়ম, হয়রানি ও উন্নয়নসংক্রান্ত প্রস্তাব লিখিতভাবে জমা দিতে পারবেন।

জানা গেছে, অভিযোগ বক্সে প্রতিবেদিত বিষয়গুলো মির্জা আব্বাস নিজে পর্যালোচনা ও তদারকি করবেন। অভিযোগের ধরন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগও থাকবে বলে জানা হয়েছে।

ঢাকা-৮ আসনের বাসিন্দাদের জন্য মির্জা আব্বাস বলেন, এলাকার যেকোনো সমস্যা, অনিয়ম, নাগরিক ভোগান্তি, উন্নয়নসংক্রান্ত প্রস্তাব বা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কথা নির্ভয়ে অভিযোগ বক্সে লিখে জমা দিতে পারেন। প্রতিটি অভিযোগ, পরামর্শ ও মতামত তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলেও জানান।

তিনি জনপ্রতিনিধি হিসেবে জনগণের কথা শোনা, তাদের সমস্যার পাশে দাঁড়ানো এবং বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করার দায়িত্ব বলে উল্লেখ করেন। তাঁর মতে, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ ও জবাবদিহিমূলক সম্পর্ক তৈরি না করলে সুন্দর, বাসযোগ্য ও উন্নত এলাকা গড়ে তুলা কঠিন।

এসব উদ্যোগের মাধ্যমে জনগণের অভিযোগ ও প্রত্যাশা এলাকার উন্নয়ন পরিকল্পনায় যুক্ত হবে বলে আশা প্রকাশ করেছেন মির্জা আব্বাস।

November 17, 2026
জনগণের অভিযোগ ও সমস্যা জানতে ‘অভিযোগ বক্স’ চালু করলেন মির্জা আব্বাস

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT