খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ করে আ.লীগ: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদী আচরণ করে এবং ক্ষমতার বাইরে গেলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন তারা ফ্যাসিবাদী আচরণ করে; আর ক্ষমতার বাইরে থাকলে নাশকতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ে। তাঁর অভিযোগ, বর্তমানে দলটি সেই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। আওয়ামী লীগ সরকারের আমলে গুম, নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ২০২৪ সালের আগে ক্ষমতায় থাকাকালে দলটি আয়নাঘর প্রতিষ্ঠা করে মানুষকে গুম ও নির্যাতন করেছে। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা এবং মুজিববিরোধী আন্দোলনের সময়কার হত্যাকাণ্ডের প্রসঙ্গও তিনি উল্লেখ করেন।

এনসিপির এই নেতা আরও অভিযোগ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় অল্প সময়ের মধ্যে বহু মানুষকে গুম, খুন ও হত্যার শিকার হতে হয়েছে। গণঅভ্যুত্থানের পরও আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে আখতার হোসেন বলেন, শেখ হাসিনা নিজে দেশে ফিরবেন কি না, সেটি মূল বিষয় নয়। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া দণ্ড কার্যকর করার দায়িত্ব সরকারের। তিনি বলেন, আজকের এই দিনে ঠিক এক বছর আগে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছিল—এমন দাবি করেন তিনি। এক বছর পেরিয়ে গেছে এবং বর্তমান সরকার ক্ষমতা গ্রহণেরও নয় মাস হয়েছে; কিন্তু এখনো শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার কার্যকরের কোনো পদক্ষেপ সরকার নিতে পারেনি। তিনি এটিকে সরকারের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখছেন।

ভারতের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির সদস্যসচিব। তাঁর অভিযোগ, ভারত সরকার আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশে অস্থিরতা তৈরির সুযোগ দিচ্ছে, যা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী। ভারত সরকারের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হলে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনার প্রতি সমর্থনের অবস্থান থেকে ভারতকে সরে আসতে হবে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে দেশটিকে গুরুত্ব দিতে হবে।

এ সময় টাঙ্গাইল জেলা এনসিপির আহ্বায়ক কামরুজ্জামান শাওন, সদস্যসচিব মাসুদুর রহমান রাসেলসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

November 18, 2026
ক্ষমতায় থাকলে ফ্যাসিবাদ, বাইরে থাকলে জঙ্গিবাদ করে আ.লীগ: আখতার হোসেন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT