খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কারাগারে ঠাঁই নেই, ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার বেশি বন্দি

বাংলাদেশের ৬৮টি কারাগারে বন্দি রাখার নির্ধারিত ধারণক্ষমতা ৪৫ হাজার ১৮৬ জন। কিন্তু গত ২৩ নভেম্বর পর্যন্ত এসব কারাগারে বন্দির সংখ্যা দাঁড়িয়েছিল ১ লাখ ১৬ হাজার ৯৫৬ জনে। অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার ৭৭০ জন বেশি বন্দি আছেন কারাগারগুলোতে। প্রতি ১০০ জনের জায়গায় বাধ্য হচ্ছে ২৫৯ জনে বসবাস করতে। এই অতিরিক্ত চাপে আবাসন, চিকিৎসা, স্যানিটেশন ও দৈনন্দিন ব্যবস্থাপনায় তীব্র সংকট তৈরি হয়েছে, যা বন্দিদের নিরাপত্তা ও মানবাধিকারের উদ্বেগ বড়িয়ে দিয়েছে।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমান বন্দিদের মধ্যে নারী ৪ হাজার ২০ জন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ হাজার ৪৮৩ জন এবং ডিভিশনপ্রাপ্ত বন্দি ১৭০ জন রয়েছেন। তবে এই পরিসংখ্যান শুধু কারাগারে নথিভুক্ত বন্দিদের। দেশের বিভিন্ন থানার হাজত, গোয়েন্দা পুলিশ, র‍্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে কতজন আটক রয়েছেন, তার সমন্বিত হিসাব উপলব্ধ নয়। আদালতে হাজিরার অপেক্ষায় বা রিমান্ডে থাকা আসামিদের পৃথক সংখ্যাও স্পষ্ট নয়। কারাগারের বন্দিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হলে তিনি কারা অধিদপ্তরের হিসাবেও থাকতে পারেন, ফলে কারাগার ও বাইরের হেফাজত মিলিয়ে মোট আটক ব্যক্তির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি।

বেসরকারী গণমাধ্যমে আসা প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার বেড়ে যাওয়ায় কারাগারগুলোর চাপ আরও বেড়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক মামলায় কতজন গ্রেপ্তার হয়েছেন, কতজন জামিন পেয়েছেন বা এখনো আটক রয়েছেন—এ বিষয়ে পৃথক পরিসংখ্যান পাওয়া যায়নি।

কারাগারের ধারণক্ষমতা নির্ধারণ করা হয় বন্দিদের থাকার জায়গা, শৌচাগার, চিকিৎসা, নিরাপত্তা ও অবকাঠামোর ভিত্তিতে। এই ব্যবস্থায় আড়াই গুণের বেশি মানুষ থাকলে স্বাভাবিকভাবেই সব ক্ষেত্রে চাপ তৈরি হয়। গাদাগাদি অবস্থায় পর্যাপ্ত আলো-বাতাস, ঘুম ও বিশ্রামের জায়গার সংকটে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। সীমিত জনবল ও অবকাঠামো দিয়ে বিপুল বন্দির দৈনন্দিন প্রয়োজন মেটানো কারা প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ।

সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে চিকিৎসাসেবা নিয়ে। হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি সমস্যা সহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত বন্দিদের নিয়মিত চিকিৎসা অতিরিক্ত চাপে কঠিন হয়ে পড়েছে। গাদাগাদি বসবাস ও অপর্যাপ্ত স্যানিটেশনের কারণে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকিও বেড়েছে। অসুস্থ ও বয়স্ক বন্দিদের জন্য পরিস্থিতি আরও উদ্বেগজনক—গভীর রাতে আকস্মিক অসুস্থ হলে হাসপাতালে দ্রুত পাঠানোর ব্যবস্থা, জরুরি চিকিৎসা ও পর্যাপ্ত চিকিৎসাকর্মীর অভাব প্রশ্ন তৈরি করছে। কারাগারে বন্দিমৃত্যুর ঘটনাগুলোও এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ; মৃত্যুর পেছনে চিকিৎসায় অবহেলা বা বিলম্ব ছিল কিনা, সেটি যথাযথ তদন্তের দাবি রাখে।

বিচারাধীন বন্দিদের বিষয়টিও চাপের কারণ। অপরাধ প্রমাণিত হওয়ার আগেই অনেক অভিযুক্ত দীর্ঘ সময় কারাগারে থাকতে বাধ্য হচ্ছে। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা এবং জামিন পেতে জটিলতা কারাগারে বন্দির সংখ্যা বাড়াচ্ছে।

মানবাধিকারকর্মী আবু আহমেদ ফয়জুল কবির মনে করেন, অতিরিক্ত চাপে ব্যক্তিগত পরিসর, আলো-বাতাস, বিশ্রাম, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও চিকিৎসাসেবা পাওয়ার অধিকার ব্যাহত হচ্ছে। তাঁর মতে, কারাগারে আটক থাকার অর্থ স্বাধীনতা সীমিত হওয়া, মানবিক মর্যাদা বা মৌলিক অধিকার কেড়ে নেওয়া নয়। তিনি শুধু নতুন কারাগার নির্মাণকে সমাধান মনে করেন না; জামিনযোগ্য মামলায় জামিন নিশ্চিত করা, বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমানো এবং অপ্রয়োজনীয় কারাবাসের বিকল্প ব্যবস্থা কার্যকর করার প্রয়োজন জতালেন।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর অতিরিক্ত চাপের বাস্তবতা স্বীকার করেছেন। তিনি জানান, বিদ্যমান সুযোগ-সুবিধা দিয়েই সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। বন্দিমৃত্যুর ঘটনায় জবাবদিহী নির্ণয়ের জন্য কারণ খতিয়ে দেখা হয় এবং গাফিলতি প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

তবে দেশের ৬৮টি কারাগারের মধ্যে কোনটিতে কতজন অতিরিক্ত বন্দি, কতজন চিকিৎসাকর্মী, কতজন গুরুতর অসুস্থ বা বিচারাধীন দীর্ঘদিন আটক—এই বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান পাওয়া যায়নি। ৫ আগস্টের পর কারাগার ও আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে কতজনের মৃত্যু হয়েছে, তার সমন্বিত হিসাবও উপলব্ধ নয়।

সব মিলিয়ে কারাগারের সংকট শুধু ধারণক্ষমতা ছাড়িয়ে যাওয়ার বিষয় নয়; এটি বন্দিদের মানবিক মর্যাদা, চিকিৎসার অধিকার ও বিচারপ্রক্রিয়ার কার্যকারিতার সঙ্গে সরাসরি জড়িত। নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিচারিক দীর্ঘসূত্রতা কমানো, জামিনপ্রক্রিয়া সহজ করা এবং আটক ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা না হলে এই সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা রয়েছে।

November 27, 2026
কারাগারে ঠাঁই নেই, ধারণক্ষমতার চেয়ে ৭১ হাজার বেশি বন্দি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT