খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দফা দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের

গোপালগঞ্জ জেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে আট দফা দাবি জানানো হয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হকের স্বাক্ষরকৃত এক বিবৃতিতে দলটি এসব দাবি তুলে ধরেছে। দাবিতে বলা হয়েছে, গোপালগঞ্জ থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার, বন্ধ থাকা থানা পুর্ণাঙ্গভাবে চালু করা এবং স্বাভাবিক রেল যোগাযোগ পুনঃস্থাপনের প্রয়োজন রয়েছে। এ ছাড়া জেলার উন্নয়ন বরাদ্দ, নাগরিক সেবা, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সম্পর্কিত দাবি উত্থাপন করা হয়েছে।

দলটির দাবির মধ্যে রয়েছে, গোপালগঞ্জ থেকে সব বিজিবি সদস্য প্রত্যাহার, বন্ধ থাকা থানা পূর্ণাঙ্গভাবে চালু এবং স্বাভাবিক রেল যোগাযোগ পুনঃস্থাপন। এ ছাড়া জেলার উন্নয়ন বরাদ্দ ও নাগরিক সেবা অব্যাহত রাখার, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কার্যক্রম চালুর দাবি জানানো হয়েছে। আট দফা দাবির মধ্যে গণমাধ্যমে প্রকাশিত গোপালগঞ্জের ব্যাংক লেনদেনসংক্রান্ত কিছু প্রতিবেদন প্রত্যাহার ও সংশোধনী প্রকাশের দাবিও রয়েছে।

জেলা প্রশাসনের সংকলিত একটি নথিতে উল্লেখ থাকে, গত ১০ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হয়েছে। নথিতে তিন সংসদ সদস্যের বাড়িসহ প্রায় ১০০টি বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের তথ্য রয়েছে। এ ছাড়া দুটি থানা সম্পূর্ণ পুরিয়ে দেওয়া, যানবাহন ও সরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাও উল্লেখ করা হয়েছে। এসব ঘটনায় কেবল কিছু শো কোটি টাকার সম্পদ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।

হামলা ও ভাঙচুরের শিকার হয়েছে একটি হাসপাতাল। এতে হাসপাতালের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় চিকিৎসাসেবা ব্যাহত হয়। একটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি স্থাপনা ও অবকাঠামোতেও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি ১৫ থেকে ২০টি স্থানে বিএনপির কার্যালয় এবং আট থেকে ১০টি স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগের তথ্য পাওয়া গেছে।

আট দফা দাবিতে যা বলা হয়েছে, তা অনুযায়ী দলটি জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার রক্ষা করার আহ্বান জানিয়েছে। দলের দাবি অনুযায়ী, জেলার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক করতে হবে। ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে যাত্রীসেবা চালু করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারের নেওয়া যেসব সিদ্ধান্তকে তারা অবৈধ, বৈষম্যমূলক ও জনস্বার্থবিরোধী বলে মনে করে, সেগুলো প্রত্যাখ্যান করছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ। আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জেলার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, নিরাপত্তা, যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও নাগরিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি।

November 27, 2026
পুড়িয়ে দেওয়া থানা চালুসহ ৮ দফা দাবি নিষিদ্ধ আওয়ামী লীগের

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT