খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

ডেক্স:

নওগাঁ ও চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সাত খুনের ঘটনায় সরকারের সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছে?মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি সরকারের সমালোচনা করে এসব কথা বলেন।জামায়াত আমির লেখেন, ‘গত ২৪ ঘণ্টায় নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের দম্পতি ও তাদের দুটি অবুঝ শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। একইভাবে নৃশংস কায়দায় চট্টগ্রামে তিনজনকে হত্যা করা হয়েছে।’সরকারের সমালোচনা করে তিনি লেখেন, ‘দেশে যখন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত, এ সময় জনগণের নিরাপত্তা উদ্বেগজনকভাবে হুমকির মুখে পড়েছে। সরকার কি এসব বিষয় আমলে নিচ্ছে?’তিনি আরও লেখেন, ‘আজ চট্টগ্রাম সিটি কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল এবং ইসলামী ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের কিছুসংখ্যক ছাত্র আহত হয়। এর মধ্যে একজন ইসলামী ছাত্রশিবিরের কর্মী ছাত্রদলের ধারালো অস্ত্রের আঘাতে তার পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’ডা. শফিকুর রহমান সরকারকে পরামর্শ দিয়ে লেখেন, ‘সরকারের উচিত শান্তিশৃঙ্খলা এবং জনগণের জান-মালের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সরকারের উচ্চপর্যায়ের লোকেরা এখন বিরোধী দলের চরিত্র হননে ব্যস্ত, যা কারও জন্যই কল্যাণকর নয়।’হত্যাকারীদের শাস্তি দাবি করে তিনি লেখেন, ‘যাদের নৃশংস কায়দায় খুন করা হয়েছে, খুনিদের দ্রুত খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি এবং আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি।’

April 22, 2026
২৪ ঘণ্টায় সাত খুন, জামায়াত আমিরের ক্ষোভ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT