খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

ডেস্ক :

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নোঙর ট্রাস্ট আয়োজিত ‘জনসম্পৃক্ত নদী ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।মন্ত্রী বলেন, ডে ওয়ান থেকে প্রধানমন্ত্রী কি কাজগুলো করছেন এবং প্রকারান্তে ওই কাজগুলো নিয়ে বিরোধী দলের নেতারা যেভাবে অট্টহাসি দিচ্ছেন, অসহযোগিতা করছেন এবং বিভিন্ন ভাষায় কথা বলছেন, এটা জাতি প্রত্যাশা করতে পারে না।তিনি বলেন, আমরা ছাত্র রাজনীতি করেছি, আজকে থেকে নয়, ৩৫-৪০ বছর আগে থেকে আমরা ছাত্র রাজনীতি করতে করতে আজকে এখানে এসেছি। আমাদের রক্ত, শ্রম, ঘাম, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন; আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাসিত জীবনে ছিলেন।পানিসম্পদ মন্ত্রী বলেন, রাজনীতির মধ্যেও শালীনতা থাকবে, রাজনীতির মধ্যেও তো শৃঙ্খলা থাকবে। অশালীন; এগুলো তো আমাদেরকে হিসাব-নিকাশের মধ্যে আনতে হবে।তিনি বলেন, আমরা দেখলাম গতকালকে ঝিনাইদহ গেলেন নাসীরুদ্দিন পাটোয়ারী। আমরা তো নির্বাচনের আগ থেকেই দেখি তার বয়স কী। রাজনীতির মধ্যে যে একটা শালীনতা, তার মধ্যে কি আছে? রাজনীতির মধ্যে যে একটা শৃঙ্খলা, তার বক্তব্যের মধ্যে তো আমরা খুঁজে পাই নাই। এমন এমন কথা বলেন, তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলেন, প্রধানমন্ত্রীর পরিবার নিয়ে কথা বলেন। ঝিনাইদহে অস্ত্রশস্ত্র নিয়ে গিয়েছেন। কাদেরকে নিয়ে গিয়েছেন; যারা একসময় এদেশের ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছিল, যারা একসময় এদেশের ছাত্র রাজনীতির ভাবমূর্তি নষ্ট করেছিল, কালিমা লেপন করেছিল।তিনি প্রশ্ন রেখে বলেন, আজকে যারা বিরোধী দলে আছেন, তাদের ছাত্র সংগঠনের ভূমিকা সম্পর্কে আমাদের ধারণা নাই? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখি নাই? আজকে তারা প্রকারান্তে ভালো ব্যবহার দেখাচ্ছেন, প্রকৃতপক্ষে ভিতরে কি তাদের ভালো ব্যবহার? এটাও তো জাতিকে বিশ্লেষণ করতে হবে, চিন্তা করতে হবে। সেজন্য বলছি, এখনো সময় আছে, অনেক লম্বা সময়। এ সময় আমাদেরকে পাড়ি দিতে হবে।

May 23, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে শালীনতা খুঁজে পাই না : পানিসম্পদমন্ত্রী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT