খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মাহফিলে যাওয়ার পথে কুপিয়ে জখম, আহত তরুণ আইসিইউতে

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে মো. শরিফুল ইসলাম (১৮) নামে এক তরুণকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠেছে। আহত শরিফুল বর্তমানে রাজধানীর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাতে আহত শরিফুলের বাবা পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেছেন।

আহত শরিফুল ইসলাম উপজেলার দক্ষিণ চরটেকি এলাকার শহীদ মিয়ার ছেলে।

অভিযুক্তরা হলেন উপজেলার কুড়তলা এলাকার মো. আবদুল্লাহ (২০) ও রাব্বি (২১), হিজলিয়া বাঘের বাড়ি এলাকার খলিল (২০), হিজলিয়া এলাকার রাকিব (১৯) এবং বরাটিয়া এলাকার অনিক (১৯)।

অভিযোগে বলা হয়েছে, গত মঙ্গলবার রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শরিফুল। পথে উপজেলার কাতার বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা দা ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায় এবং মারধর করে। এতে তার পিঠ ও কোমরে গুরুতর জখম হয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাজধানীর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে সেখানে আইসিইউতে তার চিকিৎসা চলছে।

আহত শরিফুলের বাবা শহীদ মিয়া বলেন, ‘আমার ছেলের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT