খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কক্সবাজার রিসোর্টে আগুনের ঘটনায় বরগুনার আমতলীর একই পরিবারের ৬ জনের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার আমতলী উপজেলার একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোট ১০ জন পর্যটক নিহত হন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে রিসোর্টে আগুন লাগার ঘটনা ঘটে। বরগুনার আমতলীর কুকুয়া ইউনিয়নের দক্ষিণ চুনাখালী গ্রামের মো. নাফিজ তেহামী (জাইফ) ও তার পরিবারের সদস্যরা কক্সবাজার পর্যটনের উদ্দেশ্যে ওই রিসোর্টে অবস্থান করছিলেন। নাফিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের / চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাবা মো. জেয়াদুল কবির এবং মা কাজল রেখা।

নিহত পরিবারের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন তার বড় বোন ফারিহা কবির, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মেলিতা মেহেজাবিন আলভি, কাজিন লায়লা জাহান নাবিলা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী), কাজিন মালিহা মিলা ও ভাগ্নে শিশু ফাইজান আহাম্মেদ। পরিবারের এই মর্মান্তিক দুর্ঘটনায় দক্ষিণ চুনাখালী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। একইসাথে তিনি অগ্নিকাণ্ডের সঠিক কারণ চিহ্নিত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে তারা হুশিয়রি দিয়েছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন কাজ চালিয়ে যাচ্ছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT