খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছেলে, ত্যাজ্যপুত্র ঘোষণা বাবার

বরগুনার আমতলীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার অভিযোগ তুলে নিজের ছেলেকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন এক বাবা। স্থানীয় বাসিন্দা মো. ইদ্রিস মৃধা গত ২৫ নভেম্বর নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ সংক্রান্ত হলফনামা সম্পাদন করেন। তবে হলফনামায় তিনি সরাসরি ছাত্রলীগের নাম উল্লেখ করেননি; ছেলের বিরুদ্ধে রাজনৈতিক বা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকা এবং পারিবারিক অবাধ্যতার অভিযোগ করা হয়েছে।

হলফনামায় ইদ্রিস মৃধা তাঁর ছেলে রাহাত মৃধার সঙ্গে সব ধরনের পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। হলফনামায় বাবা দাবি করেন, ছেলেকে রাজনৈতিক বা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত না হওয়ার বিষয়ে নিষেধ করা হলেও তিনি তা মানেননি; বরং নিজের ইচ্ছামতো চলাফেরা করেছেন এবং পারিবারিক ও সামাজিক নিয়মনীতি মানতে চাননি।

হলফনামায় আরও বলা হয়েছে, ছেলের আচরণে উদ্বিগ্ন হয়ে জীবনের বাকি সময়ের কথা ভেবে তাঁর সঙ্গে সব যোগাযোগ ও সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বাবা। গত ২৫ নভেম্বর রাত আনুমানিক ৯টার দিকে পারিবারিক ও সামাজিক সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়। ভবিষ্যতে কেউ বাবা-ছেলের সম্পর্কের দাবি করলে তা অগ্রাহ্য করা হবে বলেও হলফনামায় উল্লেখ করেছেন ইদ্রিস মৃধা।

এ বিষয়ে ইদ্রিস মৃধা জানান, রাজনীতি থেকে দূরে থাকার জন্য পারিবারিকভাবে তাঁর ছেলেকে বহুবার বোঝানো হয়েছে, কিন্তু তিনি কারো কথা শোনেননি। ছেলের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে পুরো পরিবারকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে তিনি দাবি করেন। বাধ্য হয়েই শেষ পর্যন্ত নোটারি পাবলিকের মাধ্যমে ছেলের সঙ্গে সব পারিবারিক সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানান তিনি।

অন্যদিকে, এ প্রসঙ্গে মুঠোফোনে রাহাত মৃধা বলেন, বর্তমানে আমতলী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরাই তাঁর পরিবার। তাদের নিয়েই তিনি বাকি জীবন কাটাতে চান। এ অবস্থানের তুলনা করে তিনি শেখ হাসিনার পরিবার হারানোর পর নেতাকর্মীদের সঙ্গে থাকার বিষয়টির কথা উল্লেখ করেন।

November 29, 2026
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছেলে, ত্যাজ্যপুত্র ঘোষণা বাবার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT