
সাতখীরার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন পরিকল্পনা কমিশনের উপ-প্রধান
সাতখীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের চলমান কাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের পল্লী প্রতিষ্ঠান ও সমন্বয় অনুবিভাগের উপ-প্রধান এস এম সাইফুর রহমান তালা উপজেলায় পরিদর্শন করেছেন।
তালা উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়ক পরিদর্শনের সময় প্রকল্পের আওতায় চলমান উন্নয়নকাজের গুণগত মান, বাস্তবায়ন অগ্রগতি এবং উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে তিনি খোঁজখবর নেন। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থা সহজীকরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের গুরুত্বের কথা এই পরিদর্শনের সময় তুলে ধরা হয়েছে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, সিনিয়র সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, উপজেলা সহকারী, উপ-সহকারী প্রকৌশলী এবং অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
